বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লামায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুর রশিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার গজালিয়া ইউনিয়নের মিশন পাড়ায় রবিবার সকালে দূর্ঘটনাটি ঘটে। আব্দুর রশিদ মিশন পাড়ার বাসিন্দা মৃত আব্দুল খালেক মেস্ত্রীর ছেলে। আজিজনগর ইন্ড্রাস্ট্রিজের দারোয়ানের চাকুরী করতেন আব্দুর রশিদ।
সূত্র জানায়, রবিবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ছাগলকে পাতা খাওয়াতে আব্দুর রশিদ বাড়ির একটি কাঁঠাল গাছে উঠেন। এ সময় অসাবধানতা বশত পা পিঁছলে গাছ থেকে মাটিতে পড়ে যান আব্দুর রশিদ। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলাস্থ সাউন্ড হেলথ হসপিটালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. এনামুল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আব্দুর রশিদের লাশ দাপনের জন্য বলা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...