বুধবার, ২৪ জুন ২০২৬

সহজ জয়ে সুপার টুয়েলভ শুরু করলো শ্রীলংকা

- Advertisement -
Single page 1st Paragraph

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। ম্যাচে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি আইরিশরা।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। ম্যাচে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি আইরিশরা।এরপর আর কেউ তেমন ভালো করতে পারেননি। চারে নামা হ্যারি টেক্টর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ৪২ বলে ৪৫ করে দলীয় ১১৭ রানের মাথায় সাজঘরে ফেরেন টেক্টর। বাকিদের ধীরগতির ব্যাটিংয়ে ধুঁকতে ধুঁকতে ১২৮ রানের পুঁজি পায় আইরিশরা, উইকেট হারায় ৮টি।শ্রীলঙ্কার হয়ে প্রায় সবাইই বেশ ভালো বল করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন মহিশ ঠেকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা কারুনারত্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা।
জবাব দিতে নেমে বেশ সাবলীলভাবেই ব্যাট করেছে শ্রীলঙ্কা। একবারের জন্যও মনে হয়নি তারা ম্যাচ থেকে ছিটকে যেতে পারে। দুই ওপেনার কুশল মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা শুরু থেকেই চালিয়ে খেলছিলেন। এই দুজনের ৬৩ রানের ওপেনিং জুটি ভাঙেন গ্যারেথ ডিলানি। ২৫ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ধনঞ্জয়া। আরেক ওপেনার কুশল অবশ্য তুলে নিয়েছেন ফিফটি। ৪৩ বলে ৬৮ করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন কুশল। তিনে নামা চারিথ আসালাঙ্কা অপরাজিত ছিলেন ২২ বলে ৩১ রানের ইনিংস খেলে। এই দুজন মিলেই জয়ের বন্দরে পৌঁছে দেন লঙ্কানদেরকে। ৫ ওভার হাতে রেখেই ১২৯ রানের লক্ষ্য টপকে যায় তারা। আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ডিলানি।
এই জয়ের ফলে ১ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেলো শ্রীলঙ্কা। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...