শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপীয় চার লীগের গত রাতঃচেলসি-ম্যানইউ ম্যাচে চরম নাটকীয়তা

- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপের সেরা চার লীগে গতরাতে অনেক বড় দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।সবচেয়ে বড় আপসেট বলতে টানা দুই ম্যাচ জিতে আবারও হোঁচট খেয়েছে লিভারপুল।নটিংহ্যাম ফরেস্ট ১–০
গোলে হারিয়ে দিয়েছে অলরেডদের।তবে চরম নাটকীয়তায় ঠাসা ছিলো চেলসি বনাম ম্যানইউর খেলা।ষ্টামফোর্ড ব্রীজে খেলার ৮৯ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিলো।তখনই পেনাল্টি থেকে জর্জিনহো গোল করে চেলসিকে লীড এনে দেন।
চেলসি জয় থেকে এক মিনিট দূরে যখন,যোগকরা সময়ের চতুর্থ মিনিটে কাসেমিরোর গোল স্তব্ধ করে দেয় পুরো স্টেডিয়াম।অন্য খেলায় হাল্যান্ডের জোড়া ও ডি ব্রুইনার এক গোলে ৩–১ গোলে ব্রাইটনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানসিটি।অন্য খেলায় এভারটন ৩—০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।গতরাত পর্যন্ত ১০ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল একে,১১ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দুইয়ে,১১ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তিনে,১১ খেলায় ২১ পয়েন্ট নিয়ে চেলসি চারে,১১ খেলায় ২০ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে পাঁচে।

বুন্দেসলীগাঃ-
মেইন্জ ৫—- কোলন ০
ফ্রেইবুর্গ ২—- ওয়ার্ডার ব্রেমেন ০
হফেনহেইম ০— বায়ার্ন ২
লেভারকুসেন ২—- উলফসবার্গ ২
অসবুর্গ ৩— লাইপজিগ ৩ও
ডর্টমুন্ড ৫— স্টুটগার্ট ০
মনশেনব্লাগড ১— ফ্রাঙ্কফুর্ট ৩
গতরাত পর্যন্ত ইউনিয়ন বার্লিন ১০ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে একে,বায়ার্ন ১১ খেলায় ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে,ফ্রেইবুর্গ ১১ খেলায় ২১ পয়েন্ট, ফ্রাঙ্কফুর্ট ১১ খেলায় ২০ পয়েন্ট ও ডর্টমুন্ড ১১ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তিন,চার ও পাঁচে অবস্থান করছে।

সিরি আঃ-
জুভেন্টাস ৪— এম্পোলি ০
সালেনিটানা ১—- স্পেজিয়া ০
এসি মিলান ৪—– মোনজা ১
ফিওরেন্টিনা ৩—- ইন্টার মিলান ৪
সিরি আ তে ১০ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে,এসি মিলানেরও ২৬ পয়েন্ট, কিন্তু তাঁরা ম্যাচ খেলেছে একটি বেশি।

লা লিগাঃ-
স্প্যানিশ লা লিগায় গতরাতেও জিতেছে রিয়াল মাদ্রিদ।সেভিয়ার বিপক্ষে নিজেদের মাঠে তাঁরা জিতেছে ৩—- ১ গোলে।এই খেলায় করিম বেনজেমা গোল করতে না পারলেও জিতেছে রিয়াল।অন্যান্য খেলায় ভায়োদোলিদ ১-০ পোলে রিয়াল সোসিয়েদাদকে,রায়ো ভালকানো ৫—১ গোলে কাদিজকে হারালেও মায়োর্কার সাথে ১—১গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...