শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

স্রেফ স্যাম কুরানেই উড়ে গেল আফগানিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানকে সমিহ করে বিশ্বের সকল দলই।এই সংস্করণে তাঁরা কতোটা ভালো দল তা বুঝতে এটুকুই যথেষ্ট যে,শ্রীলংকা ও ওয়েষ্ট ইন্ডিজকে বাছাই খেলতে হলেও আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভ খেলছে।
কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় পরাজয় দিয়েই শুরু হলো এবার আফগানদের মিশন।এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে এমন কিছু বোলিং ফিগার দেখে ফেলেছে বিশ্ব,যা রীতিমতো বিধ্বংসী বললেও অত্যুক্তির মতো শোনা
যায়।আজকের প্রথম ম্যাচে কিউই বোলার টিম সাউদির বীরত্ব দ্বিতীয় ম্যাচেই ম্লান করে দিলেন ইংলিশ বোলার স্যাম কুরান।বাঁধিয়ে রাখার মতো এক ফিগার ৩.৪-০-১০-৫!অপ্টাস স্টেডিয়ামে টস জিতে আজ আফগানদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।শুরু থেকে ধুঁকতে থাকা আফগান ব্যাটসম্যানরা আজ অসহায় আত্মসমর্পণ করেছেন ইংরেজ বোলার বিশেষ করে স্যাম কুরানের বলে।
তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন বেন স্টোকস।তিনি ঊনিশ রানে নেন দুই উইকেট।একমাত্র ইব্রাহিম জাদরান ৩২ বলে ৩২ রান ছাড়া কেউ বলার মতো রান করতে ব্যর্থ হলে ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।বোলিং বৈচিত্র্যে আফগানরাও কম যায়না।তাইতো ইংল্যান্ডকে জিততে ১৮.১ ওভার খেলতে হয়।হাতেপাঁচ উইকেট রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
স্যাম কুরান ম্যাচ সেরার পুরস্কার পান।

সংক্ষিপ্ত স্কোরঃ- আফগানিস্তান ১১২/১০(১৯.৪),
স্যাম কুরান ৫/১০।
ইংল্যান্ড ১১৩/৫(১৮.১)লিভিংস্টোন ৩১*।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...