শনিবার, ২০ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তের মায়ানমারে ফের গোলাগুলি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মায়ানমার এলাকায় আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লেমুছড়ি বাহির মাঠ সংলগ্ন মায়ানমার এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান বলেন, শুক্রবার (২১ অক্টোবর) রাত থেকে ৪৯ ও ৫০ সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি চলছে। শনিবার সকালের দিকে কিছু সময় বন্ধ থাকার পর দুপুর ১টার দিকে মায়ানমার সীমান্তে ফের গোলাগুলি শুরু হয়।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। এতে সীমান্ত এলাকাবাসী অনেকটা স্বস্তিতে ছিলেন। কিন্তু শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে মায়ানমার এলাকায় আবার শোনা যাচ্ছে মর্টারশেল বিস্ফোরণের শব্দ।

ইউডি

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...