রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাল্লু গ্রেফতার,স্বস্তিতে এলাকাবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী,বহু মামলার ফেরারি আসামী,পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাল্লুকে (২৭) অস্ত্র, গুলি ও মাদকসহ অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।২১শে অক্টোবর শুক্রবার রাতে ফতুল্লার কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দিন ওরফে সাল্লু ফতুল্লা মডেল থানার পশ্চিম ভোলাইলের সফর আলীর ছেলে। সাল্লুর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেওভোগ-কাশিপুর সড়কের বাঁশমূলি এলাকার মূর্তিমান আতংক দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সালাউদ্দিন ওরফে সাল্লুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশ চার রাউন্ড গুলি, দেশীয় তৈরি একটি রিভলবার ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, অস্ত্র, গুলি ও হেরোইনসহ কাশিপুর বাংলা বাজার এলাকা থেকে সালাউদ্দিন ওরফে সাল্লুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ রয়েছে।
ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...