শনিবার, ১৩ জুন ২০২৬

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণ , বাংলাদেশী যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ইতালিতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি জে.এম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ইতালির দক্ষিণে নেপোলি বন্দরের পিসাকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পুলিশ রাতে ডিউটি শেষে নেপোলি বন্দরের পিসাকানে হাঁটছিলেন। ওই বাংলাদেশি আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলো। এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয়। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন।

পরে তিনি এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দেন। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাংলাদেশি ইতালিতে অবৈধ ভাবে বসবাস করছেন। তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষণের জবাবদিহিতার মামলা করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ব্যক্তিত্ব ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুরো বাংলা কমিউনিটির জন্য কলঙ্কময় একটি অধ্যায় সৃষ্টি করল সে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশীদের প্রতি স্থানীয়দের মধ্যে ঘৃণা জন্মাবে। এ কাজের উপযুক্ত শাস্তি পেলে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না। সবার কাছে অনুরোধ দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে সবাই দূরে থাকুন।

ইউডি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...