রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দার সুমনসহ ৬ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার র‌্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সর্দার সুমনসহ ৬ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার(২১ অক্টোবর ) রাত ৩টার সময় র‌্যাব-১১  এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৬ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি লোহার শাবল, ১টি হাতুরি, ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার ১। মোঃ সুমন (৩৮), পিতা-মৃত বাবুল ফরাজী, সাং- মাহমুদাবাদ ০৭নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সুজন মিয়া (৩৪), পিতা-মৃত আব্দুল আউয়াল, সাং-বালুর গ্রাম ৪নং ওয়ার্ড, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রাম, এ/পি- সাং-মঙ্গলখালি মোগড়া পাড়া, আউয়াল মাস্টার এর বাড়ির ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ রুবেল (২৬), পিতা-মৃত আবেদ আলী, সাং-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ সাজু মিয়া (৪৪), পিতা-মোঃ দবীর হোসেন, সাং- বালুর গ্রাম, ৪নং ওয়ার্ড, থানা- রৌমারী, জেলা-কুড়িগ্রাম, এ/পি-সাং-সাওঘাট, গাউছিয়া কালাই মিয়ার মেসের ভাড়াটিয়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। বাসুদেব বিশ্বাস@আবু বক্কর সিদ্দিক (২৮), পিতা-কানু চন্দ্র বিশ্বাস, মাতা- মৃত সুধা রাণী, সাং-হাওরী পাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। আশিক চন্দ্র দাস (২৫), পিতা-সন্তোস চন্দ্র দাস, সাং-বাইনাদি বাষিপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল।গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

 

 

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...