সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় এক রাতে উপজেলা শহরের দুই দোকানে চুরি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলা শহরের দুইটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত গভীর রাতে শহরের হাই স্কুল সড়কের রাশেদ স্টোর ও মো. আলীর রাইস মিলে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুই দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। চুরির ঘটনার পর থেকে শহরের অন্য ব্যবসায়ীদের মাঝে চোর আতংকে বিরাজ করছে।
সূত্র জানায়, উপজেলা শহরে প্রায় দেড় হাজারেরও বেশি দোকান- -পাট, রাইসমিল সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বুধবার(১৯ অক্টোবর)) দিনগত রাতের কোন এক সময় চোরেরা রাশেদ স্টোরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, দ্ইু ভরি ওজনের স্বর্ণালংকার, ১১২ লিটার সোয়াবিন তৈল, ৪৮ কেজি ময়দা, ২৪ কেজি হুইল পাউডার ও ৩০ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর সিগারেট ও পাশের মো. আলীর রাইস মিল থেকে ৩ বস্তা ধান, ২ বস্তা কুড়া, ১২ টি মুরগী সহ ১৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত রাশেদ স্টোরের মালিক সিরাজ হাওলাদার বলেন, চোরেরা নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এতে আমি পুরোপুরি নি:স্ব হয়ে পড়েিেছ। একই সময় চোরেরা সমিলের দরজা ভেঙ্গে ধান, কুড়া ও মুরগী সহ প্রায় ১৬ হাজার টাকা মালামাল নিয়ে গেছে বলে জানান, রাইস ’মিলের মালিক মো. আলী।
এদিকে লামা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আমান উল্লাহ বলেন, রাতে হিল ভিডিপির সদস্যরা ডিউটি থাকাকালীন কিভাবে একে একে শহরের দুই দোকানে চুরির ঘটনা ঘটে, তা বোধগম্য নয়। এক রাতে দুই দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা এখন চোর আতংকে আছেন। চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহবান জানান মো. আমান উল্লাহ।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, উপজেলা শহরের দোকান ও রাইস মিলে চুরির ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...