বুধবার, ২৪ জুন ২০২৬

রূপকথার পর এবার ট্র্যাজেডিও লিখলো নামিবিয়া!

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে এই গ্রুপের দুই নম্বর দলের বিপক্ষে ম্যাচ দিয়েই।তাই ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষের আগ্রহ এই গ্রুপের দিকে একটু বেশিই।তবে আজ অষ্ট্রেলিয়ায় যা হলো তাতে নিশ্চিত ভাবে হতাশ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।যে দলটি শ্রীলংকার মতো দলকে হারিয়ে রুপকথার জন্ম দিয়েছিলো সেই দলটিই কিনা আগেই বাদ হয়ে যাওয়া আরব আমিরাতের বিপক্ষে হেরে টূর্নামেন্ট থেকে বিদায় নিয়ে রুপকথার পর এবার ট্র্যাজেডীরও জন্ম দিলো।
আজ আরব আমিরাতের বিপক্ষে জিতলে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে থেকে ভালো সম্ভাবনা ছিলো সুপার টুয়েলভ খেলা নামিবিয়ার জন্য।কিন্তু বিধিবাম! টস জিতে নিজেরা আগে ব্যাট করে তিন উইকেটে ১৪৮ রান করে আরব আমিরাত।ভিসে,ফ্রাইলিংক,স্মিথদের কাছে টার্গেটটি বড় কিছু ছিলো না।কিন্তু শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পতন ডেকে আনলেন নামিবিয়ান ব্যাটসম্যানরা।এক সময় ১২ওভার চার বলে ৬৯/৭ পরিণত হয় তাঁরা।অষ্টম উইকেট জুটিতে ডেভিড ভিসে ও অধিনায়ক রুবেন ট্রুপেলম্যান৪২ বলে ৭০ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখালেও মূলতঃ অধিনায়কের স্লো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ট্র্যাজেডীর শিকার হয়েই মাঠ ছাড়ে নামিবিয়া।১৯.৪ ওভারে ভিসে আউট হয়ে গেলে পরের দুই বলে আট রানের সমীকরণ মেলানো সম্ভব হয়নি নামিবিয়ার।শেষ পর্যন্ত বিশ ওভারে ১৪১ রান করে সাত রানে হেরে যায় নামিবিয়া।এর আগে আমিরাতের ইনিংসে মোহাম্মদ ওয়াসিম ফিফটি করলেও ১৪৮ রান তাঁরা করতে পারে রিজওয়ান ও বাসিল হামিদের ঝড়ো ব্যাটিংয়ে।ফিফটির পাশাপাশি একটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ ওয়াসিম।
দিনের প্রথম ম্যাচে শ্রীলংকা নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে দুই দলেরই সুপার টুয়েলভ নিশ্চিত করে নামিবিয়ার ট্র্যাজেডীর মাধ্যমে।শেষ পর্যন্ত নেট রানরেটে গ্রুপের শীর্ষ দল হিসেবে শ্রীলংকা সুপার টুয়েলভে এ গ্রুপে আর নেদারল্যান্ডস বি গ্রুপে খেলবে।তার মানে হলো ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২৪শে অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে।যা স্বস্তির খবর বৈকি!
ইমা

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...