চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর কমল দাশ (৬৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত কমল দাশ (৬৬) সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই)আলমগীর জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহে সামান্য আঘাতের চিহ্ন আছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
নিহত কমল দাশের ছেলে অন্তর দাশ জানান, গত ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে কমল দাশ ঘর থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলও বন্ধ ছিল। পরদিন অন্তর থানায় সাধারণ ডায়েরি করেন।লাশ উদ্ধারের পর অন্তর দাশের সন্দেহ, তার বাবাকে ‘খুন’ করে লাশ জলাশয়ে পানির নিচে মুখ ডুবিয়ে রেখে কপুরিপানা দিয়ে রেখেছিল।
ইমা

