সোমবার, ২৯ জুন ২০২৬

জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে বিড়ম্বনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন:ক্যাব চট্টগ্রাম

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, গ্যাস-পানি-টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্রেড লাইসেন্স, জমির নিবন্ধনসহ ১৬টি মৌলিক সেবা পেতে জন্মসনদ ও নাগরিক সনদ (এনআইডি) লাগে। অনেকে ঘুষ দিয়ে বা দালাল ধরেও সঠিক সময়ে জন্মসনদ, নাগরিক সনদ পান না। সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান বা পৌরসভার মেয়ররা অনেক সময় এ বিষয়ে যথেষ্ট আন্তরিক না হবার কারনে জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে মানুষের বিডম্বনার শেষ নাই। বিষয়টি খুবই দুঃখজনক ও অনাকাঙিক্ষত। তাই জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে নাগরিকের ভোগান্তি এবং বিডম্বনা রোধে করে স্বচ্ছ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্য সনদ পেতে কার্যকর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

বুধবার( ১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কয়েকদিন আগে দেশব্যাপী নানা আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হলেও ভুক্তভোগীদের ভোগান্তির সমাধানের কথা আলোচনায় নেয়া হয় নি। অন্যদিকে সেবা প্রদানকারীদের সীমাবদ্ধতা এবং সক্ষমতা জটিলতা সমাধানের কাঙিক্ষত কোন সুপারিশ ছাড়াই দায়সারা গোছের দিবস উদযাপন করা হয়। যা সময়ের প্রয়োজনের সাথে কোনভাবেই সামঞ্জস্যহীন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে জন্মনিবন্ধন সনদ এখন অনেকটা বাধ্যতামূলক হলেও এই সেবা পেতে মানুষের ভোগান্তির শেষ নেই। ২০০১ সাল থেকে কার্যক্রম শুরুর ২০ বছর পার হয়ে গেলেও একটি কার্যকর জন্মনিবন্ধন ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি। এই সনদ পেতে যে ভোগান্তি, সেটিই প্রমাণ করে, এ দেশে সরকারি দপ্তরগুলোতে সহজে কোনো সেবা পাওয়া যায় না। বিভিন্ন গণমাধ্যমে সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অনিয়ম ও অব্যবস্থাপনা প্রতিনিয়তই প্রকাশিত হলেও প্রতিকার নাই, যা খুবই দুঃখজনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিকে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অত্যাবশ্যকীয় করা হয়েছে। কিন্তু জন্মনিবন্ধন সনদের জটিলতায় মাধ্যমিক স্তরে ভর্তির আবেদন করা নিয়ে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে শিক্ষার্থীদের ভর্তির আবেদন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ জন্য বেশ কিছু দিন ধরেই সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহের হিড়িক পড়লেও সার্ভারের জঠিলতাসহ নানা অজুহাতে চাহিদামতো জন্মনিবন্ধন পাচ্ছে না।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...