শনিবার, ১৩ জুন ২০২৬

শেখ রাসেল দিবসের আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রতিটি শিশু হয়ে উঠুক শহীদ শেখ রাসেলের প্রতিচ্ছবি : ওয়াসিকা আয়েশা খান এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের পঞ্চম দিনে শেখ রাসেল দিবসের আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ ১৮ অক্টোবর বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।

অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশুপুত্র রাসেলকেও। মাত্র ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবন প্রদীপ। তখন তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু ঘাতক চক্রের সেই ঘৃণ্য ও জঘণ্যতম ষড়যন্ত্র সফল হয়নি। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। কিন্তু এই বাংলাদেশের অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের প্রতিচ্ছবি শহীদ শেখ রাসেল। শেখ রাসেল আজ এক মানবিক সত্তা। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে। এই দেশের আর কোন শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয়। আর যেন কোন শিশু হারিয়ে না যায়। এজন্য সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ, অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনীতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। এর মধ্য দিয়ে শহীদ শেখ রাসেল নামের এক অতৃপ্ত অধিকার বঞ্চিত আত্মা শান্তি পাবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে ও আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় কবি প্রাবন্ধিক গবেষক অভীক ওসমান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালমা রহমান, চট্টগ্রাম বিএড কলেজের উপাধ্যক্ষ দিলরুবা আক্তার চৌধুরী, কবি ও শিশু সাহিত্যিক শেলী সেনগুপ্তা, স্লোগান নিউজডটকম-এর পরিচালক এটিএম শহীদুল্লাহ শহীদ, চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, আবদুল আজিজ, মো. মাজহারুল হক অংশ নেন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক রাশেদ রউফ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ছড়া ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। উৎপল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এই পর্বে সজল দাশ, স্মরণিকা চৌধুরী, সমীরণ বড়ুয়া, সরওয়ার আরমান, সরওয়ার কামাল পাশা, স্মরণিকা চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ সাকী, সাইফুল্লাহ কায়সার, সালাম সৌরভ, সুপলাল বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুমি ভট্টাচার্য, সুমি দাশ, সেলিম তালুকদার আকাশ, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দি, সৌভিক চৌধুরী, ড. সৌরভ শাখাওয়াত, হামিদা খাতুন পান্না, হাসানুল ইসলাম, হেলাল চৌধুরী, হৈমন্তী তালুকদার প্রমুখ অংশ নেন।

ইউডি

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...