জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বুলেটে নিহত শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে এতিম শিশু সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়।
সংগঠনের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘বেচে থাকলে শেখ রাসেল কেমন হতো’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, মীর আবদুর রহমান মামুন, ডা. জামাল উদ্দিন, বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা। প্রবন্ধে মো. আবদুর রহিম বলেন, প্রজন্মের শিশুদের নির্ভীক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারে। এদেশে শিশু হত্যার মত এমন ঘটনা আর যেন না ঘটে সেলক্ষ্যে প্রজন্মকে শিক্ষা দিতে হবে।
ইমা

