রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু আইসিইউতে

- Advertisement -
Single page 1st Paragraph

রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত তিনি রয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে। সংবাদসংস্থা সূত্রে খবর, অসুস্থতার কারণে তিন দিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় বুধবার সকালে তাকে স্থানান্তরিত করা হয় বিশেষ কেয়ার বিভাগে।

প্রসঙ্গত, এই হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা। বয়স হয়েছিল ৭৭ বছর। সে সময় প্রবীণ অভিনেত্রী পাশে পেয়েছিলেন তাঁর ‘মুহ বোলা বেটা’ (পাতানো সম্পর্ক) শাহরুখ খান, বলিউডের আর এক তারকা অভিনেতা ধর্মেন্দ্রকে।

দিলীপ কুমারের মৃত্যু দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে দাঁড়ি টানতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। শেষকৃত্যের পর অভিনেত্রী জানিয়েছিলেন, ‘‘আল্লা আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিলেন। ‘সাহাব’কে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।’’

‘জংলি’ সায়রা বানুর প্রথম হিন্দি ছবি। বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপূর। তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘পড়োশন’ (১৯৬৮), ‘হেরা ফেরি’ (১৯৭৬), ‘দিওয়ানা’ (১৯৬৭) ‘পুরব ঔর পশ্চিম’ (১৯৭০)-এর মতো ছবি। ১৯৬৬-তে তাঁর ‘স্বপ্নের রাজকুমার’ দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রার। তখন তার বয়স মাত্র ২২। বিয়ের পরেও আরও ১০ বছর অভিনয় করেন তিনি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...