বুধবার, ২৪ জুন ২০২৬

প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হেরে গেল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রস্ততি ম্যাচে আফগানদের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হেরে বসেছে বাংলাদেশ। ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৬২ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শুরুটা ভালই ছিল বাংলাদেশের। আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই (১৬ বলে ১৫) এবং রহমানুল্লাহ গুরবাজকে তুলে নেন তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান। রান পাননি চারে ও পাঁচে নামা ডারউইস রাসুলি (১২) এবং নাজিবুল্লাহ জাদরান (৫)।

তবে সেকেন্ড ডাউনে নামা ইব্রাহিম জাদরান দলের রানটা এগিয়ে নেন। তিনি ৩৯ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করেন। ১৬.২ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলে চাপেই ছিল আফগানিস্তান। কিন্তু মোহাম্মদ নবী ১৭ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৪১ রান করে দলের সংগ্রহ দাঁড় করান ৭ উইকেটে ১৬০।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনিং জুটিতে নাজমুল শান্ত ও মেহেদি মিরাজ ১৯ রান যোগ করেন। শান্ত ৯ বলে করেন ১২ রান। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়া লিটনের বিশ্রামে তিনে নামা সৌম্য ৪ বল খেলে ১ রান করে আউট হন। চারে নামা সাকিবও ৪ বলে ১ করে ফেরেন। পাঁচে ও ছয়ে নামা আফিফ এবং ইয়াসির রাব্বি গোল্ডেন ডাক মারেন। সপ্তম ব্যাটার হিসেবে ৩১ বলে ১৬ রান করে আউট হন ওপেনার মেহেদি মিরাজ। দলের রান তখন ৭ উইকেটে ৪৮ রান।

সেখান থেকে ৯ উইকেটে ৯৮ রান তোলার কৃতিত্ব মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমানের। সাতে নামা নুরুল হাসান ৮ বলে ১৩ করে ফেরার পর মুসা ২৫ বলে এক ছক্কা ও দুই চারে ২০ রান করেন। মুস্তাফিজ ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার হাসান মাহমুদ। ইনজুরি থেকে ফেরা পেসার ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন আহমেদও ভালো করেছেন। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। একাদশে ফেরা মুস্তাফিজ ৪ ওভারে ৩১ রান খরচা করে উইকেট শূন্য থাকেন। সাকিব আল হাসান ছিলেন খরুচে। তিনি ৪ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নবীর ঝড়ের শিকার হয়েছেন তিনি। ১৯তম ওভারে দেন ১৯ রান।

বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন তরুণ বাঁহাতি আফগান পেসার ফজল হক ফারুকি। তিনি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। অন্য পেসার ফরিদ মালিক ৩ ওভারে ৩১ রান দিলেও গুরুত্বপূর্ণ ২ উইকেট নেন। স্পিনার মুজিব উর ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। লেগ স্পিনার কাইস আহমেদ ৩ ওভারে দেন মাত্র ৪ রান। মোহাম্মদ নবীর ৪ ওভারে ২২ রান নিয়ে ১ উইকেট দেয় বাংলাদেশ।

ইউডি

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...