শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নতুন আরও ২৫ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২৪ ঘণ্টার চট্টগ্রামে নতুন ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ২৫ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ২১ জন ও তিন উপজেলার ৪ জন। উপজেলার ৪ জনের মধ্যে রাঙ্গুনিয়ায় ২ জন এবং রাউজান ও কর্ণফুলীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৩৪৪ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩১৩ জন এবং গ্রামের ৩৫ হাজার ৩১ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৬ ও গ্রামের ১ জন পজিটিভ শনাক্ত হন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭ জনের নমুনায় শহরের ৫ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৯ নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের ২ টিতে জীবাণু চিহ্নিত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষায় শহরের ৫ ও গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। মেডিকেল সেন্টার হাসপাতাল ও এপিক হেলথ কেয়ারে একজন করে আক্রান্ত পাওয়া যায়। এ দুই ল্যাবরেটরিতে যথাক্রমে ১১ ও ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া, শেভরনে ১৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৭ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২ টি নমুনার পরীক্ষা হয়। পাঁচ ল্যাবরেটরিতে পরীক্ষিত ৩৯ নমুনার নেগেটিভ রেজাল্ট মিলে।
এদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, চমেকহা’য় ২২ দশমিক ৫৮ শতাংশ, বিআইটিআইডি’তে ১৮ দশমিক ৫২, আরটিআরএলে ৫৫ দশমিক ৫৫, ইম্পেরিয়াল হাসপাতালে ৮, মেডিকেল সেন্টার হাসপাতালে ৯ দশমিক ০৯, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৮ দশমিক ৩৩ এবং শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...