রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ ছাত্র ইমন হত্যা মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ ছাত্র ইমন হত্যা মামলার পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেল (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাব ।

ঘটনার বিবরনে প্রকাশ র‌্যাব-১১ এর একটি টিম রবিবার( ১৬ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র ইমন (১৭) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেলকে গ্রেফতার করে।সে  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শ  নগরের মৃত আবুল বসরের পুত্র।

উল্লেখ্য , এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে কিশোর গ্যাং রাসেল গ্রুপ এর লিডার ডংকু রাসেল ও তার অন্যান্য সদস্যরা সহ দেশীয় অস্ত্র নিয়ে গত ২৭ জুলাই  কলেজ ছাত্র ইমন-এর ওপর হামলা চালায়। এতে ইমনসহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিম ইমনের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান@ডংকু রাসেল কৌশলে আত্মগোপন করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত অন্যতম পলাতক আসামী মোঃ রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেল’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। উপরোক্ত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...