রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে বর্ণিল লেখক সম্মিলন

‘বিশ্বসাহিত্যে বাংলা শিশুসাহিত্য দারুণ অবস্থান গড়ে নিয়েছে’

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের রোববার (১৬ অক্টোবর) তৃতীয় দিনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বর্ণিল লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক রতনতনু ঘাটী। তিনি বলেন, শেখ রাসেল স্মরণে ছোটদের বইমেলা পাঠক সমাজের ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, বাংলা শিশুসাহিত্য বহতা নদীর মতো। এ সাহিত্যকে নিয়ে বাঙালি জাতি গর্ববোধ করে। বাংলা শিশুসাহিত্যের আড়াইশত বছরের ইতিহাসে অনেক গৌরব রয়েছে।

এতে করে বিশ্বসাহিত্যে বাংলা শিশুসাহিত্য তার একটি দারুণ অবস্থান গড়ে নিয়েছে। তিনি আরো বলেন, শিশুসাহিত্যিকদের শিশুদের মনের কাছে পৌঁছাতে হবে। তাদের মনে কথা শুনতে হবে।

কবি শিশুসাহিত্যিক সুজন বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক রহীম শাহ, কবি, শিশুসাহিত্যিক ড. মানজুর মুহাম্মদ, কথা সাহিত্যিক মিলন বণিক। সুচনা বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক অমিত বড়–য়া। লেখক সম্মিলনে মেলা উপলক্ষে প্রকাশিত লেখকদের নতুন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান। এবারের মেলায় ১০ জন শিশু সাহিত্যিকের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হল- সাহিত্যিক ড, আনোয়ারা আলমের ‘ক্র্যাক প্লাটুনের রবিন হুড’,প্রাবন্ধিক নেছার আহমেদের ‘অন্তহীন শোকের নদী শেখ রাসেল’, কাসেম আলী রানার ‘এই হাসি এই কান্না, রাশিদা তিথির ‘লাল সবুজের পতাকা’, ইফতেখার মারুফের ‘রাসেল তোমাকে ভালবাসি’, সনজীত দে’র ‘পঙ্খিরাজের ডানায় চড়ে’, জোনাকী দত্তের ‘প্রতীকের স্বপ্ন’, রুনা তাসমিনার ‘নাম ছিল তার রাসেল’,এমরান চৌধুরীর ‘ভোরের শিশির শেখ রাসেল’, আখতারুল ইসলামের ‘গণিতের ধাঁধা’। কবি সাইদুল আরেফীনের সঞ্চলনায় লেখক সম্মিলনে স্ব স্ব বই নিয়ে লেখকরা নিজের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর রীতা দত্ত। উদ্বোধন পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ বন্দর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক ছড়াকার রাশেদর উফের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, কবি ও শিশু সাহিত্যিক ঝুমঝুমি প্রধান সম্পাদক পাশা মোস্তফা কামাল, শিশু সাহিত্যিক মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন কবি ও গল্পকার জিন্নাহ চৌধুরী।

শিশু সাহিত্যিক জসীম মেহবুবের সভাপতিত্বে ছড়া-কবিতা পাঠের আসরে লেখা পাঠ করেন কবি পারভীন আকতার, পিংক দাশ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, প্রতিমা দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, ডা প্রণব কুমার চৌধুরী, প্রিয়াংকা সরকার, ফাতেমা ফেরদৌস নীপা, ফারজানা আজিম, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফেরদৌস আরা রিনু, বদরুন নেসা সাজু, বনশ্রী বড়ুয়া রুমি, বিচিত্রা সেন, বিকিণ বড়ুয়া, বিপ্রতীপ অপু, বিবেকানন্দ বিশ্বাস, বিভা ইন্দু, বিভাস গুহ, বিশ্বজিত বড়ুয়া, মর্জিনা আখতার, মর্জিনা হক চৌধুরী পপি,মল্লিকা বড়ুয়া, মাজহার হেলাল, মার্জিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মাহবুবুল হাসান, মিতা দাশ, মিতা পোদ্দার, মিনহাজুল ইসলাম মাসুম, মুক্তা রাণী দেবী, মুশফিকুর রহমান,মৃণালিনী চক্রবর্তী, মেহেরুন্নেসা রশীদ, মো. ফজলুল কাদের, মোয়াজ্জেম হোসেন, আসিফ ইকবাল প্রমুখ।

 

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...