শনিবার, ২০ জুন ২০২৬

নেতৃত্বের অভাবে আজিজনগর এগিয়ে যেতে পারছেনা :বীর বাহাদুর এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শেখ হাসিনা আছে বলেই পার্বত্য অঞ্চলে এতো উন্নয়ন। শেখ হাসিনা আছে মানেই বাংলাদেশে উন্নয়ন। ছাগল নাচে খুঁটির জোরে আর বীর বাহাদুর নাচে শেখ হাসিনার জোরে। শনিবার(১৫অক্টোবর) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগে নবীনের আগমনকে স্বাগতম। কিন্তু কোন দুষ্টু লোকের ঠাঁই নাই আওয়ামী লীগে। সু-নেতৃত্বের বড়ই অভাব, নেতৃত্বের অভাবে আজিজনগর এগিয়ে যেতে পারছেনা।

আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন রানার সঞ্চালনায় চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তাবরীজি, জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম (পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ বিশেষ অতিথি ছিলেন।

মতবিনিময় শেষে মন্ত্রী পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আর্থ সামাজিক উন্নয়নে দুস্থ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, এলজিএসপি-৩ আওতায় ঢেউটিন ও সামাজিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ভিজিডি চাউল বিতরণ উদ্বোধন করেন। এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করেন মন্ত্রীবীর বাহাদুর উশৈসিং এমপি।

ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...