বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এফডিসি’র শাখার জন্য জমি দিলো বিটিভি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি’র চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য ১ একর জমি ব্যবহারিক ভিত্তিতে তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ বিষয়ক দলিলে স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং মো: মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।

বিটিভি চট্টগ্রামের ১০ একরের মধ্যে ১ একর জমি এফডিসিকে ব্যবহারিক কাজে দেবার জন্য বিটিভিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এফডিসির একটি স্থাপনা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আনন্দ ও উৎসাহের। চলচ্চিত্রের শ্যুটিং স্পট এবং অন্যান্য স্থাপনা নির্মাণে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং নান্দনিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। আর এই জমি হস্তান্তরের উদ্দেশ্য সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...