শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটের মাঠেই প্রমাণিত হবে কে রাজা

- Advertisement -
Single page 1st Paragraph

ক্রিকেটের রাজ্যে পারফরমেন্স, শক্তি সামর্থ্যে কে যে শেষ হাসি হাসবেন তা বলা খুব কঠিন। এখানে মাঠের খেলাতেই প্রমাণিত হবে কে রাজা আর প্রজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই টপ ফেবারিট শ্রীলঙ্কাকে হারিয়ে সেই বার্তা দিয়ে ফেলেছে নামিবিয়া।

বিশ্বকাপের আসরে নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে যে কেউ পিছিয়ে নেই সেই প্রত্যয় শোনা গেছে সকল অধিনায়কের মুখে।

আগামী ১৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সেদিন দেখা যাবে শেষ হাসির ঝিলিক কাদের মুখে? কাদের হাতে শোভা পাচ্ছে বিশ্বকাপের ট্রফি?

১৬ দলের অধিনায়ককে একত্র করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১৫ অক্টোবর মেলবোর্নে টুর্নামেন্ট নিয়ে নিজেদের সেই স্বপ্নের কথা শুনিয়েছেন প্রত্যেক দলপতি।

দাসুন শানাকা : দারুণ এশিয়া কাপের পর আমরা এখন খুব আত্মবিশ্বাসী। দলের আবহ দারুণ। আমরা আমাদের ব্যাটিংয়ের ওপর মনোযোগী। যেহেতু এখন গ্রীষ্মের শুরু, তাই কন্ডিশন কিছুটা ভিন্ন হতে পারে। আমরা সেদিকেই মনোযোগ রাখছি।

মোহাম্মদ নবী : সেরা আটে থেকে খেলা এবং বাছাই পর্ব না খেলাটা সম্মানের। আমাদের ওই পর্বটা খেলতে হচ্ছে না, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা আমাদের সেরাটা দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এজন্য আমরা সবসময় কঠিন পরিশ্রম করি, প্যাশন নিয়ে খেলি এবং ম্যাচ জিততে চাই।

অ্যারন ফিঞ্চ: আপনি যখন বিশ্বকাপ খেলবেন তখন শুধু ১১ জন নয়, ১৫ জনই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সবাইকে অবদান রাখতে হবে। আমরা ভারসাম্যপূর্ণ দল। আমাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ কয়েকজন ম্যাচ জেতানো খেলোয়াড় আছে।

জস বাটলার:টি-টোয়েন্টিতে একজন ক্রিকেটারই আপনার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যেতে পারে। আপনাকে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, টুর্নামেন্টে দারুণ কিছু করতে মুখিয়ে আছি। আমরা বেশি কিছু চেষ্টা করতে চাই না। আগের টুর্নামেন্ট থেকে শেখার চেষ্টা করছি এবং প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি।

কেন উইলিয়ামসন: আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাতে মনোযোগ দিচ্ছি। আমাদের সামনে যা আছে সেটা মোকাবিলা করতে চাই। কয়েক মাস পেছনে তাকালে দেখবেন, আমাদের স্মরণীয় একটা বিশ্বকাপ আছে এবং এই ছেলেরাই ফাইনাল খেলেছে। এ ধরনের টুর্নামেন্টের অংশ হওয়াটা দারুণ ব্যাপার।

আমার মনে হয় সবারই আলাদা ভাবনা রয়েছে, সারা বছর র‌্যাঙ্কিংয়ে ওঠানামা হয়েছে, সবারই আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে; কিন্তু আমরা এখানে টুর্নামেন্ট খেলতে এসেছি। এখানে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। আপনি যদি খেয়াল করেন, তবে দেখতে পাবেন যে সব দলেই ম্যাচ জেতানো খেলোয়াড় আছে।

টেম্বা বাভুমা: ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী। আমাদের আত্মবিশ্বাস আছে, যা আমরা পুরো টুর্নামেন্টে টেনে নিতে পারি এবং দল হিসেবে পারফর্ম করতে পারি।

বাবর আজম: নিউজিল্যান্ডে আমরা দারুণ একটি সিরিজ খেলেছি। বিশ্বকাপের আগে এটা আমাদের অনেক সাহায্য করবে। ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস আছে, আশা করছি এই ছন্দ তারা বিশ্বকাপে ধরে রাখতে পারবে। টুর্নামেন্টের আগে দল হিসেবে এমন পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

রোহিত শর্মা: দলগুলো এখন ভয়ডরহীন হয়ে উঠেছে। তারা এখন ফলাফলের কথা চিন্তা না করেই ঝুঁকি নিচ্ছে। এটি এমন একটি সংস্করণ যেখানে ঝুঁকি আছে এবং সেটার পুরস্কারও আছে। ঝুঁকি নেওয়ার জন্য আপনাকে যথেষ্ট সাহসী হতে হবে। আমরা এটি করতে প্রস্তুত।

নিকোলাস পুরান: সত্যি কথা বলতে, আমি এখানে খুব একটা চাপ অনুভব করছি না। হ্যাঁ, টি-টোয়েন্টিতে আমাদের দলটা নতুন। তবে সব কিছু ছাপিয়ে এ দলটা ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছে। বিশ্বকাপে আমাদের পথটা কঠিন (বাছাইপর্ব থাকায়) যা ছেলেরা ভালো করে জানে।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...