সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় প্রফেসর ড. শাহাদাত হোসেন

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ডাটাবেজ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়।

এতে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে তিনি এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার উপর তাঁর গবেষণা এবং বক্তব্যের জন্য তিনি বিশ্বব্যাপী বেশ সমাদৃত। ড. শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত ১৭০ টিরও অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। অসংখ্য জনপ্রিয় বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি।

তাছাড়া ইরাম্মাস মন্ডুস, ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপসহ বিশ্বের সবচেয়ে সম্মানজনক ডিগ্রীধারী হিসেবে ইউরোপের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি গেস্ট প্রফেসর হিসেবে বর্তমানে অধ্যাপনা করছেন। ইউজিসি আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযােগিতার চেয়ার হিসেবেও সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...