বুধবার, ২৪ জুন ২০২৬

শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আজ টি টোয়েন্টি বিশ্বকাপের

- Advertisement -
Single page 1st Paragraph

অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই পর্দা উঠবে চার-ছক্কায় ধুন্ধুমার আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের।অষ্টম আসরের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে গ্রিলংয়ের কার্দিনিয়া পার্কে নামিবিয়ার মুখোমুখি হবে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সকাল ১০টা থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টসে।
শ্রীলঙ্কার মতো নাবিমিয়ার চোখও রয়েছে সুপার-১২ এ। আর সেটা সম্ভব করতে হলে জয়ের বিকল্প নেই। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই তাঁদের। এর আগে একবারই তারা মুখোমুখি হয়েছিল লঙ্কানদের। তাও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই দেখায় আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়েছিল তারা। জবাবে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল লঙ্কানরা।
এশিয়া কাপের মতো বিশ্বকাপেও স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে চায় শ্রীলঙ্কা। যেমনটা বলেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, ‘দুর্দান্ত এশিয়া কাপের পর আমরা এখন খুবই আত্মবিশ্বাসী। এখানকার পরিবেশ দারুণ। আমাদের ব্যাটিংয়ে আমরা ফোকাস করছি। এখানে যদিও গ্রীষ্মকাল শুরু হচ্ছে, সে কারণে কন্ডিশন কিছুটা ভিন্ন হবে।’
ইনজুরির কারণে এশিয়া কাপে শ্রীলঙ্কা তাদের সেরা বোলিং স্কোয়াড নিয়ে খেলতে পারেনি। তবে বিশ্বকাপে তাদের সেরা বোলাররা আছে। তাই বোলিং বিভাগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী শানাকা, ‘আমাদের বোলাররা নিজেদের প্রস্তুত করেছে। দুষ্মান্থে চামিরা ও লাহিরু কুমারা দলে আছেন। এছাড়া এশিয়া কাপে ভালো করা বোলাররা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’
তবে নামিবিয়ার বিপক্ষে নিজেদের ফেভারিট ভাবতে রাজি নন লঙ্কান দলপতি, ‘অবশ্য নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে বোঝা মুশকিল কে কখন দারুণ খেলে বসে। তবে দিনশেষে সেরা দলই জয়লাভ করে।’
নামিবিয়া অবশ্য ছেড়ে কথা বলবে না। গেল বিশ্বকাপে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সংযুক্ত আরব আমিরাতের সেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল সুপার-১২ এ। আগের বিশ্বকাপের ধারাবাহিকতা এই বিশ্বকাপেও তারা ধরে রাখতে চাইবে। সেক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিবেন ডেভিড ভিসে ও রুবেন ট্রাম্পেলমানরা।
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের আগে নামিবিয়ার অধিনায়ক গার্হার্ড এরাসমাস বলেছেন, ‘আমার মনে হয় গেল আসরের চেয়ে এবারের আসরটি আমাদের জন্য ভিন্ন হবে। আন্ডারডগ হিসেবে আমরা শুরু করলেও আমাদের কাছে প্রত্যাশা কিন্তু বেশিই থাকবে। আগের চেয়ে আরও ভালো খেলতে হবে।’
আগেভাবেই অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি নিতে শুরু করেছিল নামিবিয়া। সে কারণে তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। সে বিষয়ে এরাসমাস বলেছেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। আমরা অস্ট্রেলিয়ার কান্ট্রিসাইডে আগে-ভাগে এসে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। তার ফলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। তবে বিশ্বকাপের মতো ম্যাচে ভালো করতে হলে নিজেদের সামর্থ ও দক্ষতার সর্বোচ্চটুকু দিতে হয়।’
দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।এটিও সরাসরি দেখাবে গাজী স্পোর্টস ও ষ্টার স্পোর্টস।

ইমা

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...