সোমবার, ২৯ জুন ২০২৬

হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে ‘হ্যাগ্রিড’ চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন আর নেই। মৃত্যুকালে কোলেট্রেনের বয়স হয়েছিল ৭২ বছর।

এক বিবৃতিতে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার এজেন্ট বেলিন্ডা রাইট । বেলিন্ডা জানান, এ অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে কোলট্রেনকে অনন্য প্রতিভাধর অভিনেতা হিসেবে বর্ণনা করে বলা হয়েছে তিনি সারা বিশ্বের শিশু এবং বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন।

রবি কোলট্রেনের আইটিভি গোয়েন্দা নাটক ক্র্যাকার এবং জেমস বন্ড চলচ্চিত্র গোল্ডেন আই এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ-এ অভিনয় করেছেন। নাটকে তার অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বর্ষসেরার তালিকায় কোলট্রেনের নাম উঠেছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

১৯৭৯ সালে টিভি সিরিজ ‘প্লে ফর টুডে’র মাধ্যমে তার যাত্রা শুরু হলেও বিবিসি টিভি কমেডি সিরিজ ‘এ কিক আপ দ্য এইটিজ’- এ তিনি ব্যাপক খ্যাতি পেয়েছিলেন। যেখানে ট্রেসি উলম্যান, মিরিয়াম মার্গোলস এবং রিক মায়ালও অভিনয় করেছিলেন। তাকে ১৯৮৩ সালের আইটিভি কমেডি আলফ্রেস্কোতে দেখা গিয়েছে যেখানে স্টিফেন ফ্রাই, এমা থম্পসন, সিওভান রেডমন্ড এবং হিউ লরি অভিনয় করছেন।

১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নিমিত টুটি ফ্রুটিতে একটি প্রধান চরিত্রে তাকে দেখা যায়, যেখানে এমা থম্পসন এবং রিচার্ড উইলসনও অভিনয় করেছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...