বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিউজিল্যান্ডকে হতাশ করে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

শেষ পর্যন্ত পাকিস্তানই বাজিমাত করলো।নিউজিল্যান্ডের মাটিতে তাঁদের হারিয়েই ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।হ্যাগলী ওভালে আজ টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।পাক পেসারদের সামনে আজ মাথা তুলে দাঁড়াতে পারেনি ফিল এলেন বা ডেভ কনওয়ে।কিন্তু দরকারী সময়ে ঠিকই দাঁড়িয়ে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।গ্লেন ফিলিপকে নিয়ে ৫০রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেন।ফিলিপ আউট হয়ে গেলে মার্ক চ্যাপম্যানকে নিয়ে আরেকটি ৩৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৯ রানে উইলিয়ামসন আউট হয়ে গেলেও রানের গতি কমেনি।জিমি নিশাম ভালোই মারছিলেন।

কিন্তু ইনিংসের ১৮.৫ওভারে নিশাম আউট হয়ে গেলে শেষ সাত বল থেকে মাত্র পাঁচ রান তুলতে সক্ষম হয় কিউইরা।বিশ ওভারে ১৬৩ রান করে নিজেদের ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৩ রানে বাবর আজম, রিজওয়ান সহ তিন উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায় পাকিস্তান।কিন্তু হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ এসেই তান্ডবলীলা শুরু করে দিলে সময়ের সাথে সাথে পাকিস্তানের জয় স্পষ্ট হয়ে ওঠে।১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে হায়দার আউট হলেও মোহাম্মদ নওয়াজ ২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।বলার অপেক্ষা রাখেনা,
প্রায় একই কন্ডিশনের অষ্ট্রেলিয়ায় বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে বড় আত্মবিশ্বাস জোগাবে এই সিরিজ বিজয়।দারুণ অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য মোহাম্মদ নওয়াজ ম্যাচ সেরার পুরস্কার পান।

আর পুরো সিরিজে ধারাবাহিক কিপটে বল করা ব্রেসওয়েল সিরিজ সেরার পুরস্কার পান।সিরিজের তৃতীয় দলটি ছিলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ-নিউজিল্যান্ড ১৬৩/৭(২০),উইলিয়ামসন ৫৯(৩৮),ফিলিপ২৯(২২)।
পাকিস্তান ১৬৮/৫(১৯.৩),রিজওয়ান ৩৯,মোহাম্মদ নওয়াজ ৩৮*,হায়দার আলী ৩১(১৫)।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...