রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে গণধর্ষণের শিকার এক তরুণী,আটক চার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে এসে এক নৃত্যশিল্পী (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন।১৩ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে।বুধবার সন্ধ্যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি এলাকার বাদশা মিয়ার নাতী ফাহাদ এর জন্মদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ভুক্তভোগী ওই নৃত্যশিল্পী।
ঘটনার বিবরণে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান শেষে রাত একটার দিকে বাড়ি ফেরার পথে ওই নৃত্যশিল্পির সাথে থাকা সহকর্মী আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয় ৭ জনের স্থানীয় একটি সংঘবদ্ধ দল। পরে তাকে আটকে রেখে নৃত্যশিল্পীকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়।পরে ঐ নৃত্য শিল্পী বেঁধে রাখা সহকর্মী বাপ্পিকে বাঁধন মুক্ত করলে সে স্থানীয় তালতলা পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনা জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে আটক করতে সক্ষম হয়।বাকি তিনজন পালিয়ে যায়।আটককৃতরা হলো,স্থানীয় তালেব আলীর ছেলে আলম(২৬),মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল(৩৩),মৃত লাল মিয়ার
ছেলে বাবু(২৬)ও আবদুল হকের ছেলে রুহুল আমিন (২০)।তাঁরা সকলেই সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকার বাসিন্দা।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রাব্বানী ঘটনা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম জানিয়েছেন, আটক চারজনকে ধর্ষণ মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...