সোমবার, ২৯ জুন ২০২৬

কর্ণফুলীতে আরও একজনের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ‍তার নাম জহির উদ্দিন। তিনি জাহাজের ফিশ মাস্টার বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে ডাঙারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ ৭ জনের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ডক কর্মচারী রহমত আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো মেলেনি নিখোঁজ অপর দুইজনের লাশ।

এদিকে, ঘটনায় আহত জাহাজের ডুবুরি মো. ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে মারা যান। এ পর্যন্ত এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র‍্যাংকন ওশেনা লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এসে তাদের লাশ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ অপর দুইজনের লাশের খোঁজ এখনো মেলেনি। ধারণা করা হচ্ছে- তাদের লাশ ডুবন্ত জাহাজের কেবিনে আটকে থাকতে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১টার দিকে র‍্যাংকন ওশেনা কোম্পানির মাছ ধরার জাহাজ এফবি মাগফেরাত সি-রিসোর্স নামে ডক ইয়ার্ডে মেরামতের জন্য উঠানোর সময় পাখা খুলে যায়। এক পর্যায়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...