শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বিয়ের পিঁড়িতে দশম শ্রেণির ছাত্রী,উপজেলা প্রশাসনের অভিযানে বিয়ে পণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বাল্যবিবাহের অভিশাপ হতে মুক্তি পেলেন দশম শ্রেণির এক ছাত্রী।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এন.এস. কমিউনিটি সেন্টারে মহা ধুমধামে চলছিল বিয়ের আয়োজন। সংবাদ পেয়ে বেলা ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বিয়ে পণ্ড করে দেন।

অভিযানে উপস্থিত ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর রাউজান উপজেলার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকার জানে আলম চৌধুরী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে মো. মোরশেদ আলম। কনে পূর্বগুজরা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ফজল করিমের মেয়ে এবং অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৫ বছর ৮মাস ১১ দিন। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধ করে দেওয়া হয়।

রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে কনের অভিভাবকের কাছ হতে অঙ্গীকারনামা নেওয়া হয়। সেই সাথে বর মো. মোরশেদুল আলমকে ২০,০০০(বিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং তিনি ভবিষ্যতে আর কোন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করবে না মর্মে মুচলেখা দেন। রাউজানে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। এই বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...