রবিবার, ২৮ জুন ২০২৬

পুলিশের অতি উৎসাহী সদস্যের তালিকা করা হবে: আমীর খসরু

- Advertisement -
Single page 1st Paragraph

‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ নেতা-কর্মীদের তালিকা করতে বলেন আমীর খসরু।

এর আগে বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাধা-বিপত্তি-হামলা উপেক্ষা করে গতকালের সমাবেশে অংশ নেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমীর খসরু।

তিনি বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। সমাবেশের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত নেতা-কর্মীকে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’

‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যরা যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য চাকরিতে ঢোকার সময় তারা যে শপথবাক্য পড়েছিলেন, তা নতুন করে পড়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি তাদের নতুন করে সংবিধান পড়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...