সোমবার, ২৯ জুন ২০২৬

ডেঙ্গুতে চট্টগ্রামে নতুন ৬১ জন  আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৫৯ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬০১ জন। আর চলতি মাসের আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১৭ জন।

চট্টগ্রামে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগীর মধ্যে মহানগরে রয়েছেন ৯৫৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। সবচেয়ে বেশি ১০০ জন আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড উপজেলায়, এরপর কর্ণফুলী এলাকায় ৫৩ জন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...