শনিবার, ১ আগস্ট ২০২৬

থানায় এজাহার

খরুলিয়ায় ব্যবসায়ী তারেককে কুপিয়ে গুরুতর জখম

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়ায় দিন দুপুরে ব্যবসায়ী তারেককে খুন করার উদ্দেশ্যে রাম দা,কিরিচ ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে জানা যায়, বর্নিত এলাকার মৌ মোক্তার আহমদের ছেলে ব্যবসায়ী আবদুল্লাহ আল মোর্শেদ তারেক ও তার বড় ভাই আবদুল্লাহ আল হোসাইন সাইফুলের খরুলিয়া চেয়ারম্যান পাড়া সংলগ্ন উত্তর পার্শ্বে শিশু পরিবার ভবনের পশ্চিমে যৌথ খরিদা মালিকানাধীন বশতভিটার সামনে খালি জায়গায় স্থাপনা নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট করিলেন। একটি চক্র এ কাজে লোভের বশবর্তী হয়ে বাঁধা সৃষ্টি করে এবং জবর দখলের হুমকি ধমকি দেয়।

এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর দুপুর ১ টার দিকে মোহাম্মদ হোসেনের ছেলে শাহজাহান মোর্শেদ, শামীম মোর্শেদ,শাহীন রাসেল,খুরশেদ আলম,মোঃ খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন ও ছৈয়দ আহমদের ছেলে নুর আহমদের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধ চক্র রাম দা,কিরিচ, লাঠি লোহার রড ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পা থেকে মাথা পর্যন্ত দায়ের কোপ আর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী তারেক কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এজাহারে ঘটনায় জড়িতদেরসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে। কক্সবাজার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে কথা হলে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান । এলাকাবাসী এ নির্মম হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দাবি জানান।

ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...