সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতারণার মাধ্যমে ৪’শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল কর্পোরেশন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতারণার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকার চাকরীজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসীর ৪শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ গ্লোবাল কর্পোরেশনের মালিক ইসমাইল হোসেন ( রিগ্যান ) এর বিরুদ্ধে।

বুধবার ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভূক্তভোগীদের পক্ষে আলী হায়দার স্বাধীন এই অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, প্রতারক  ইসমাইল, তার পরিবার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে ভূক্তভোগীরা হয়রানির স্বীকার হতে হচ্ছে । সিএমপি খুলসী থানায় চারটি মামলা নিলেও ভূক্তভোগীরা চাঁদপুর সদর থানা , ঢাকার ধানমন্ডী থানায় মামলা করার জন্য ভূক্তভোগীরা গেলেও থানা  মামলা নেয়নি ।

তিনি বলেন,  ইসমাইল হোসেন ( রিগ্যান ) চট্টগ্রাম খুলশীতে ২০১৬ সালে গ্লোবাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলেন । শুরুর দিকে আমরা জানতাম কোম্পানীটি বৈধ কিন্তু বর্তমানে আমরা জানতে পেরেছি যে প্রতিষ্ঠানটি প্রতারণা চক্রের মূল কেন্দ্রবিন্দু । এই চক্রটি দেশের আনাচে কানাচে রেন্ট এ কার , পুরোনো গাড়ী ক্রয় বিক্রয় , ঠিকাদারি ব্যবসায় অধিক মুনাফার লোভ দেখিয়ে ধোকা দিয়ে বন্ধুবান্ধব , আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের থেকে গাড়ি ও প্রায় ৪শত কোটি টাকা  আত্মসাত লাপাত্তা হন । আর এই কাজে তার নিয়োজিত মার্কেটিং এর লোকজন ভূক্তভোগীদের প্রলুবদ্ধ করেন । আমরা ভূক্তভোগীরা তার খুলশীর সানমার রয়েল ব্রীজ এর বাসায় এবং দক্ষিণ খুলশীর ৮ নং রোড এ অফিসে গিয়ে তাকে , তার পরিবার ও অফিস স্টাফদের কাউকে খুঁজে পাইনি।

স্থানীয় বাসিন্দা ও বাড়ির দারোয়ানের কাছে জানতে পারি প্রতারক রিগ্যান ২৭ ই সেপ্টেম্বর ভোর ৪ ঘটিকায় সপরিবার ও তার সহযোগীদের নিয়ে সটকে পড়েন । তার প্রতারণার শিকার হন ঐ ভবনের বাসিন্দা , ইমামসহ অনেকেই । প্রতারক রিগ্যান নিজের ফ্ল্যাট ও গাড়ী একাধিক মানুষের কাছে বিক্রি করেন । প্রতারক এতই দুরদর্শী যে , পাওনাদারদেরকে বিভিন্ন সময় ফ্ল্যাট , গাড়ি ও বিনিয়োগকৃত টাকা ফেরত দিবে বলে বারংবার সুকৌশলে অসহায় সেজে ঘুরাতে থাকে । বার বার টাকা ফেরৎ দেওয়ার সময় নেয় আর এতে তাকে সাহায্য করে তার স্ত্রী , ভাই ও বাবা ।

তিনি বলেন , প্রতারক রিগ্যান ও তার পরিবার এবং তার সহযোগী ১৬ জন সদস্য বর্তমানে ভিজিট ভিসাই দুবাই / আরব আমিরাত – এ অবস্থান করছে । প্রশাসন দুবাই দূতাবাসের সাথে যোগাযোগ করে উক্ত আসামী ও তার পরিবার সহ সহযোগীদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে সাজা দেওয়া জন্যে আইন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামাল সুমন,মোঃ মনির হোসেন,আশিষ, সালাউদ্দিন, মোঃনঈমুল ইসলাম ফরিদ,মোঃনাজিম উদ্দীন, মোঃ স্বপনসহ ভূক্তভোগীরা।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...