সোমবার, ২৯ জুন ২০২৬

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং: বি-১৮৩৩) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার ১২ অক্টোবর দুপুর ১২ ঘটিকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’র চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কোম্পানি ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ শাহজাহান, সহ সম্পাদক তৌহিদ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব, জহিরউদ্দিন মোঃ আকবর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রধান স্থাপনাগারের সকল শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৯ সালের বঙ্গবন্ধু হাতে গড়া প্রাণের সংগঠন জাতীয় শ্রমিকলীগ হাটি হাটি পা পা করে ৫৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অঁচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সকল শ্রমিকদের আমাদের মূল্যায়ন ও ভালবাসা দরকার। শ্রমিকরা অক্লান্ত শ্রম দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেছিলেন, “বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে শোষক, আরেক দিকে শোষিতরা- আমি শোষিতের পক্ষে”। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ১৯৬৯ জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। আজ এই জাতীয় শ্রমিক লীগের পতাকা তলে এসে সকল শ্রমিকরা উন্নয়শীল দেশ পরিচালনার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে। শ্রমিকরা আজ স্বনির্ভর দেশ গঠনের প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। বক্তারা মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিকদেরকে বিরাজমান  সমস্যা ও শ্রমিকদের দাবী আদায়ের ব্যাপারে আশ্বস্ত করেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...