সোমবার, ২২ জুন ২০২৬

আরও ৬ বছরের কারাদণ্ড অং সান সুচির

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে বুধবার  আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। যা গত বছর অভ্যুত্থানে তাকে পদ থেকে অপসারণের পর জান্তার আনীত অভিযোগের দোষী সাব্যস্ততার সর্বশেষ ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সু চিকে ২টি দুর্নীতির মামলায় প্রত্যেকটিতে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যেখানে তাকে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অং সান সুচিকে ইতিমধ্যেই অন্যান্য মামলায় ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে যেগুলির উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেয়া। সর্বশেষ রায় ঘোষণা সুচির জেলের সময়সীমা ২৬ বছরে নিয়ে গেছে।

সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে এবং সু চির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। তবে সূত্রটি যোগ করেছে, সু চি সুস্থ অবস্থায় আদলতে উপস্থিত হয়েছেন এবং আপিল আবেদন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নির্বাচিত সরকারকে পতনের পর থেকে সামরিক বাহিনী তার শাসনের সমস্ত বিরোধিতার বিরুদ্ধে দমন করেছে, কিন্তু উল্লেখযোগ্য প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। সামরিক বাহিনীর দমন পীড়নে ২৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...