সোমবার, ২৯ জুন ২০২৬

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৬ নাবিক নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীতে এমভি মাগফেরাত নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ছয় জন নাবিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সি-রিসোর্স ঘাট বরাবর সংলগ্ন বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নিখোঁজ ছয়জনের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- ওই ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ ও মো. সাইফুল।

জানা গেছে, গত (মঙ্গলবার) রাত দেড়টার দিকে মেরামতের জন্য ট্রলারটি সী-রিসোর্স ডকে তোলা হচ্ছিল। ট্রলারে মোট ১৫ জন নাবিক ছিল। এর মধ্যে ৯ জন নিরাপদে তীরে উঠতে পেরেছেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া ট্রলারের নাবিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ট্রলারটি ডকে তোলার সময় হঠাৎ এর প্রপেলার (পাখা) খুলে যায়। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা বয়া এবং আরও কয়েকটি ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

জাহাজের চীফ ইঞ্জিনিয়ার মো. সোলায়মানের বরাত দিয়ে ওসি একরাম জানান, ট্রলারে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ছয়জন নদীতে তলিয়ে গেছে। সোলায়মানসহ নয়জন বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

এদিকে খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দুপুর পর্যন্ত তারা তল্লাশি কার্যক্রম শুরু করতে পারেননি।

ঘটনাস্থলে থাকা নগরীর নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, নদীতে প্রচুর স্রোত। উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে আমাদের প্রস্তুতি আছে। বিভিন্ন সংস্থার উদ্ধারকারী নৌযান আনা হয়েছে। নিখোঁজের বিষয়ে একেকজন একেক তথ্য দিচ্ছেন। তবে নিখোঁজের সংখ্যা চার থেকে ছয়জন হতে পারে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...