শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন আবহে আবার আসছে ‘চিরকুমার সংঘ’

- Advertisement -
Single page 1st Paragraph

টেলিছবি ‘চিরকুমার সংঘ’ এবার আসছে নতুন ধারাবাহিক আবহে। ২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছিল। সেই সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল নাটকটি। দর্শকের সেই জনপ্রিয়তাকে ভিত্তি করে দীর্ঘ ১৪ বছর পর ওই গল্পের রেশ ধরে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার সংঘ’।

নাটকটি এনটিভির জন্যই নির্মাণ করছেন তুহিন হোসেন। এটি নির্মাতার প্রথম ধারাবাহিক। গল্প রচনা করছেন গোলাম রাব্বানী।

পরিচালক তুহিন হোসেন বলেন, ‘প্রথম সিরিয়াল বলে কথা। তাই শুরু থেকে আমি গল্প নির্বাচনে অনেক সময় নিয়েছি। এমন একটা গল্প চাচ্ছিলাম, যেটা বর্তমান সময়ের দর্শক এবং আমার যারা রেগুলার দর্শক একটু ক্ল্যাসিক পছন্দ করেন, সবাইকে ছুঁতে পারে। গোলাম রাব্বানীর সঙ্গে বারবার বসে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। সেখান থেকেই চিরকুমার। আমার মনে হয় কাজটি পছন্দ করবে মানুষ। কারণ শিল্পী কলাকুশলীসহ টিমের সবাই কাজটি পছন্দ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

নির্মাতা জানান, নাটকটিতে মারজুক রাসেল নতুন এক চরিত্রে অভিনয় করছেন। চিরকুমার সংঘের প্রধান তিনি। যার নাম চিকু ভাগ্যবান।

প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে তার সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

নাটকটির নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই যুগে ধারাবাহিকের গল্প লেখা একটু চ্যালেঞ্জিং বটে। আমার নির্মাতা তুহিন হোসেন আর আমি শুরু থেকেই দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। এটুকু বলতে পারি, কিছু একটা করার চেষ্টা আমরা করছি।’

‘চিরকুমার’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদার, পাভেল প্রমুখ।

বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আগামী ২ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে চারদিন করে এটি এনটিভিতে প্রচারিত হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...