রবিবার, ২১ জুন ২০২৬

লামায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ৯ অক্টোবর রবিবার সকাল থেকে শুরু হয়ে বুধবার বিকেলে এ প্রশিক্ষণ শেষ হয়। এতে লামা ও আলীকদম উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক অংশ গ্রহণ করেন।

লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন৷ শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, পিআইবি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রশিক্ষণ সাংবাদিকদের আরও শানিত করবে বলেও মন্তব্য করেন বক্তারা।

ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...