সোমবার, ২৯ জুন ২০২৬

আগামী নির্বাচনে ব্যালেট যুদ্ধের মাধ্যমে তাদের কবর রচনা করতে করতে হবে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি, রাজাকারদের দোসররা আরেকটি পঁচাত্তরের স্বপ্ন দেখেন। আগামী নির্বাচনে ব্যালেট যুদ্ধের মাধ্যমে তাদের কবর রচনা করতে করতে হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রামের রাউজান উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সকল ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের পরস্পরের সুসম্পর্ক ও ঐক্যবদ্ধ কাজ করে যাওয়ার এই দৃষ্টান্ত অনেক জেলা উপজেলায় নেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনসহ উপজেলা ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,পৌর কাউন্সিলরবৃন্দ সহ আরো অনেকেই।
পরে মন্ত্রী রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা গণ পাঠাগার এবং পৌরসভার ছাদ বাগানের উদ্বোধন করেন। এরপূর্বে তিনি রাউজান উপজেলা ডাকবাংলোতে মুজিব-ইন্দিরা স্মৃতি বৃক্ষ রোপন করেন।
এছাড়াও তিনি উপজেলার পশ্চিম গুজরায় বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হকের কবর জিয়ারত, তোরণ ও গণপাঠাগার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাঠাগারের সামনে বৃক্ষরোপন করেন এবং নোয়াপাড়া মাস্টারদা সূর্যসেন পল্লী ও শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন ও পুস্পস্তবক অর্পণ। এসব স্থান পরিদর্শন শেষে মন্ত্রী রাউজানের অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন, জনকল্যাণমুখী নানান উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...