বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নতুন ৩১ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৮ দশমিক ০২ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ছয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ২১ জন ও চার উপজেলার ১০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৭ জন, মিরসরাই, আনোয়ারা ও চন্দনাইশে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ২২৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ২২০ জন ও গ্রামের ৩৫ হাজার ৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৮ জনের পজিটিভ রেজাল্ট আসে।
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় শহরের ৭ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৯ নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের ২ টি করোনায় আক্রান্ত শনাক্ত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৩ নমুনায় গ্রামের একটিতে করোনাভাইরাসে মিলে।
বেসরকারি ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষায় শহর ও গ্রামের একজন করে আক্রান্ত পাওয়া যায়। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩০ নমুনার মধ্যে শহরের ২ ও গ্রামের একটিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৪ নমুনার একটিতেও সংক্রমণ ধরা পড়েনি।
নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১১ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৫ জন সংক্রমিত বলে জানানো হয়।
এদিন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ^বিদ্যালয়, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাব এইড ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ১০ দশমিক ৩৯ শতাংশ, বিআইটিআইডি’তে ২১ দশমিক ২১, চমেকহা’য় ২৬ দশমিক ৩১, আরটিআরএলে ০, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৩ দশমিক ৩৩, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩০ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ৪৫ দশমিক ৪৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...