সোমবার, ২৯ জুন ২০২৬

মিয়ানমার পরিস্থিতি নিয়ে ঢাকা খুবই উদ্বিগ্ন : মোমেন

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেখানকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকা খুবই উদ্বিগ্ন।
তিনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে তীব্র সংঘাত চলছে। আমরা মিয়ানমার ও রোহিঙ্গাদের নিয়ে খুবই উদ্বিগ্ন।’
তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকরা সীমান্তের অপর প্রান্তে সংঘাতের কারণে আতঙ্কে দিন পার করছে।
তিনি আরও বলেন, ‘আমরা মিয়ানমারকে (জান্তা সরকার) বারবার আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন না করার জন্য বলে আসছি। আর মিয়ানমার সরকার ঢাকাকে প্রতিবারই নিশ্চিত করেছে যে, তারা এ ধরনের সীমান্ত লংঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যা সমগ্র দেশকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দেবে। তিনি আরও বলেন, আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছি।
ড. মোমেন বাংলাদেশের ভূখ-ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)’র কোন ধরণের উপস্থিতি দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, ‘আমরা (বাংলাদেশের অভ্যন্তরে) কোনো বিদেশী সংগঠনকে প্রশ্রয় দিই না।’
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীনের মধ্যস্থতার ভূমিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন যে, বেইজিং বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে নেপিদোকে জানিয়েছে এবং মিয়ানমারের জান্তা সরকারকে বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক নিয়ন-কানুন লংঘন না করার অনুরোধ করেছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক হত্যাকা-ের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি খুবই দুঃখজনক যে এখনও সীমান্তে মাঝে মাঝেই মানুষ নিহত হচ্ছে।
তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লি কোনো হতাহতের ঘটনা দেখতে চায় না মর্মে মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলেও সীমান্তে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছি… এটি (সীমান্তে হত্যাকা-) আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, ভারতের মতো একটি দায়িত্বশীল ও বৃহৎ গণতান্ত্রিক দেশ সীমান্ত হত্যার বিষয়ে তাদের বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...