বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’র অডিশন অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বি বি বি-‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’। সেই ধারবাহিকতায় গত ২রা অক্টোবর শেষ হলো এর প্রাইমারি অডিশন। প্রায় আট হাজার প্রতিযোগী রেজিষ্ট্রেশন করে এই প্রতিযোগিতায়। সেখানে থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয় অডিশনরে জন্য।

গত ১লা অক্টোবর ও ২রা অক্টোবর বনানী টাওয়ারে প্রাইমারি অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, এই অডিশনের মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হয় এবং পরে গ্রুমিং সেশন ও দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ ও র্পযায়ক্রমে ২০ ও ১০ নির্বাচন করে এই মাসের ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।

তিনি জানান, আমাদের দেশের বিবাহিত মায়েরা বিভিন্ন কারণে তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।

জানা গেছে, এবারের আসরের চ্যাম্পিয়ান ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যাবেন দক্ষিণ কোরিয়া। সেখানে বসবে মিসেস ইউনিভার্স ২০২২ এর ৪৩ তম আসর। ইতিপূর্বে র্উবি ইসলাম বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করছেন সুদূর চীনে, মিসেস ইউনিভার্স এর ৪২তম আসরে।

প্রাইমারি রাউন্ড অডিশনে বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা , মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম, উপস্থাপক ইশরাত পায়েল।

বিচারক মনির খান শিমুল বলেন, বিয়ে বা বাচ্চা হওয়া মানেই মায়েদের পিছিয়ে পরা নয়, অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকেও বেশি ভূমিকা পালন করতে পারে। এইরকম একটি ফ্ল্যাটর্ফম বাংলাদেশে বিবাহিত নারীদের জন্য এক নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টাইটেল স্পন্সর বি বি বি (বিডি বাজেট বিউটি), এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।

এই বিভাগের সব খবর

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

সর্বশেষ

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান...

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির...

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া।...

দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ’র সেরা দল হিসেবে...

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...