বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ৯ অক্টোবর রবিবার সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) এ প্রশিক্ষণ শেষ হবে। এতে লামা ও আলীকদম উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। সমাজে একজন শিক্ষক থেকেও সাংবাদিকের দাম অনেক বেশি৷ তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন৷ শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে।

তারা আরও বলেন, পিআইবি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রশিক্ষণ সাংবাদিকদের আরও শানিত করবে বলেও মন্তব্য করেন বক্তারা।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...