নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। সম্মেলনের উদ্বোধনকে ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
রোববার (৯ অক্টোবর)সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য ফুয়াদ হোসেন এর অনুপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু সম্মেলনের উদ্বোধন করলে এ উত্তেজনার সৃষ্টি হয়।
পরে বেলা সাড়ে ১১টায় স্থানীয় সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সম্মেলনস্থলে উপস্থিত হলে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়।
সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাফিজ তানবির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবু, জয়াগ বহুমুখী উচ্চবিদ্যালয় শাখার সভাপতি রাব্বিসহ ১০ জন আহত হয়।
ইমা

