রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের ত্রাস ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাজিব মিয়া র‌্যাবের হাতে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ এলাকার ত্রাস ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাজিব মিয়া (৩২) গ্রেফতার করেছে। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার(৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী মোঃ রাজিব মিয়া (৩২), পিতা- সালাউদ্দিন, সাং- মাহমুদাবাদ, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব মিয়ার নামে রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা, একাধিক হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। উক্ত মামলা সমূহের মধ্যে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে আত্মগোপন করে। গত ২১ জুন ২০২২ তারিখে আধিপত্য বিস্তারের লক্ষে রাজিবের নেতৃত্বে “রাজিব বাহিনীর কিশোর গ্যাং” এর সদস্যরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার বেচারবাগ এলাকায় অস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি বর্ষণ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর নেতৃত্বে তারাবো পৌরসভা এলাকায় প্রায়ই এই অস্ত্রের মহড়ার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনা জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হলে, তা সাধারণ জনমনে আতংক সৃষ্টি করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাজিব মিয়া (৩২)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গত ৮ অক্টোবর শনিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাহমুদাবাদ এলাকায় সনাক্তপূর্বক র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...