রবিবার, ১ নভেম্বর ২০২৬

পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফ উদ্দিন (১১) ও স্বপ্নীল (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে কালাম ভূঁইয়া বাড়ির পুকুরে এ মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী।পুলিশ ও স্থায়ীয় সূত্র জানা যায়, মামা জাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইফ উদ্দিন ও ভাগ্নে জোবায়েদুল ইসলাম স্বপ্নীল শনিবার দুপুরে গোসল করতে যায়। এর পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। বিকেলে পুকুরের পানিতে জোবায়েদুল ইসলামকে ভাসতে দেখা যায়। তার লাশ উদ্ধার করতে গিয়ে সাইফেরও মৃতদেহ পাওয়া যায়। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া স্বপ্নীল পূজার ছুটিতে নানা আবুল কালাম ভূঁইয়ার বাড়ি বেড়াতে এসেছিলো।রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পূর্ব বামপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল হকও এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...