শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইপিএল,লা-লিগা,বুন্দেসলীগা ও সিরি ‘এঃ ফেভারিটদের রাতে জুভেন্টাস ও বায়ার্ন জিতেনি

- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয়ান সেরা চার লীগে গতরাতে মাঠে নেমেছিলো ফেভারিট অনেক দলই।তন্মধ্যে বুন্দেসলীগায় বায়ার্ন মিউনিখ ডর্টমুন্ডের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারলেও এসি মিলানের মাঠে হেরে ফিরেছে জুভরা।এছাড়া অন্য সব লীগে ফেভারিটদের সবাই জিতেছে।চলুন দেখে নিই সবগুলো ম্যাচের ফলাফল।

ইংলিশ প্রিমিয়ার লীগঃ-
ম্যানসিটি অব্যাহত রেখেছে তাঁদের দাপট ইপিএলে।গতরাতে ইতিহাদে কেনসেলো,ফোডেন, রিয়াদ মহারেজ ও হাল্যান্ডের সম্মিলিত স্কোরে তাঁরা সাউদাম্পটনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।এই জয়ের ফলে সিটির শীর্ষস্থানে উঠে এলেও আজ আর্সেনালের জয় তাঁদের দ্বিতীয় স্থানে নিয়ে আসবে।লীগে ৯ ম্যাচে ৭জয় ও ২ ড্রতে
২৩ পয়েন্ট নিয়ে একে আছে ম্যানসিটি।এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।আরেক ম্যাচে হ্যারি কেইনের দেওয়া ২২ মিনিটের একমাত্র গোলে ব্রাইটনের মাঠ
থেকে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরে স্বস্থির শ্বাস নিয়েছে টটেনহাম।নয় খেলায় ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে তাঁরা।অন্যদিকে টুখেলকে ছাঁটাই করে ছন্দে ফিরতে শুরু করেছে চেলসি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে এসি মিলানকে হারানো চেলসি তাঁদের ফর্মটা ইপিএলেও ধরে রেখে গতরাতে উলভ্সকে হারিয়েছে ৩-০ গোলে।স্টামফোর্ড ব্রীজে গতরাতে প্রথম গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত।যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি।দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পুলিসিক আর ৮৯ মিনিটে ব্রোজার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।এই জয়ে ৮ ম্যাচে তাঁদের সংগ্রহ ১৬ পয়েন্ট।অবস্থান চারে।লীগের আরেক খেলায় নিউক্যাসেল ৫-১ গোলে ব্রেন্টফোর্ডকে উড়িয়ে দিয়ে নয় খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আপাততঃ পাঁচ নম্বরে আছে তাঁরা।বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে লেষ্টার সিটির অভিশাপ অব্যাহত আছে।অবিশ্বাস্য ভাবে লেস্টার আছে টেবিলের বিশ নম্বরে!

লা-লিগাঃ-
স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠ থেকে কষ্টার্জিত জয় নিয়ে ফিরতে পেরেছে রিয়াল মাদ্রিদ
।খেলার তিন মিনিটের সময় এন্ড্রু মিলিতাওয়ের করা গোলটি অবশিষ্ট সময় ধরে রেখে ১-০ গোলে গেতাফেকে হারায় রিয়াল।এই জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে একে আছে তাঁরা।অবশ্য আজ নিজেদের মাঠে বার্সেলোনা সেল্টাভিগোকে হারাতে পারলে দুই দল পয়েন্ট সমতায় চলে আসবে।অন্য ম্যাচে এথলেটিকো মাদ্রিদ ২-১ গোলে জিরোনাকে হারিয়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে।এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে সিমিওনের শিষ্যরা।অন্য খেলায় সেভিয়াকে তাঁদের মাঠে রুখে দিয়ে লা লিগার এবারের আসরের চমক হয়ে ওঠা এথলেতিকো ক্লাব ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

সিরি এঃ-
ইতালিতে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্সলীগে চেলসির কাছে বিধ্বস্ত হওয়ার ক্ষতে কিছুটা মলম লাগিয়েছে এসি মিলান।৯ খেলায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে
আছে তাঁরা।সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে জুভদের
অবস্থান আট নম্বরে।সিরি এ এর আরেকা ম্যাচে ইন্টার মিলান সুসালোকে হারিয়েছে ২-১ গোলে।

বুন্দেসলীগাঃ-
জার্মানীতে এবার হয়তো ছেদ পড়তে চলেছে গত এক দশকের ধারাবাহিকতায়।বুন্দেসলীগা মানে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন হওয়া আর লীগ জুড়ে টেবিল টপার থাকা প্রায় নিয়মে পরিনত হয়েছে।কিন্তু এবার তাঁদের সেই দাপট দৃশ্যমান হয়নি নয় রাউন্ড শেষে।গতরাতে বায়ার্ন নেমেছিলো
ডর্টমুন্ডের মাঠে।দুই বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতায় খেলা শেষ করে বাভারিয়ানরা।সমতা দুই দলের পয়েন্টেও।৯ ম্যাচে ১৬ পয়েন্ট দুই দলেরই।গোল গড়ে টেবিলের তিনে বায়ার্ন,চারে ডর্টমুন্ড।শালকে জিরো ফোরকে ৪-০ গোলে বায়ার
লেভারকুশেন,ওয়ার্ডার ব্রেমেন ২-১ গোলে হফেনহেইমকে হারিয়েছে।তবে গতরাতে সব আলো কেড়ে নিয়েছে টেবিলের ১৯ নম্বরে থাকা বোচাম।
ফ্রাঙ্কফুটকে ৩-০ গোলে হারিয়ে লীগে প্রথম জয়ের স্বাদ পায় এবারই নিজেদের ইতিহাসে প্রথমবার বুন্দেসলীগায় খেলার যোগ্যতা অর্জনকারী দলটি।
এছাড়া মেইঞ্জ ও লাইপজিগ ১-১ গোলে,অসবুর্গ বনাম উলফসবার্গের খেলাও ১-১ গোলে ড্র হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...