রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বলে উঠলো সব লাইট ব্রিজের,উদ্বোধনের অপেক্ষায় উৎসবমুখর পরিবেশ বিরাজমান শীতলক্ষ্যা পাড়ে

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী ছিলো শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতুর।নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ জননেতা নাসিম ওসমানের ঐক্যান্তিক প্রচেষ্টায় সূচিত হওয়া সেতুর নির্মান কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়।স্লোগান পাঠকগণ ইতিমধ্যে অবগত আছেন,আগামী ১০ই অক্টোবর সোমবার সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর শুভ উদ্বোধন করবেন।ব্রীজে এখন শেষ মুহূর্তের বিভিন্ন বিষয়াদি পরীক্ষা করে দেখছেন প্রকৌশলীরা।তাঁরই অংশ হিসেবে আজই প্রথমবারের মতো জ্বলে উঠলো সেতুর সবগুলো লাইট।সেতুর দুই প্রান্ত তথা শীতলক্ষ্যা নদীর সেতু সংলগ্ন তীর এলাকা জুড়ে রীতিমতো উৎসবের আমেজ বিরাজমান।

এই প্রতিবেদক যখন সংবাদে জুড়ে দেয়া ছবিটি নেন তখন রাত দশটা।সিটিকর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের আল-আমিন নগর এলাকার নদীতীরে তখনো অনেক স্থানীয় নারী পুরুষের ভীড়।দূর থেকে সেতুর লাইটগুলো জ্বলে থাকতে তাঁরা জীবনে আজই প্রথমবার দেখলেন।সকলেই বেশ উচ্ছ্বসিত মনে হলো।কেমন লাগছে জানতে চাই অতিথি নামের এক কিশোরীকে।সঙ্গীয় পাঁচ ছয়জন সমস্বরে বলে উঠলেন অসাধারণ অনুভূতি হচ্ছে।আশেপাশেই তাঁদের বাসা উল্লেখ করে বলেন,জীবনে এর আগে কোনদিন নদীর এমন সুন্দর রুপ দেখিনি।

ইয়াসিন(৩০) নামের একজন বলেন,স্বপ্নটা দেখা শুরু করেছিলেন হয়তো আমার দাদু,বাস্তবায়নের রুপটি দেখার সৌভাগ্য হলো আমার।খুবই ভালো লাগছে।এই সেতু স্থানীয় মানুষের পাশাপাশি আন্তঃআঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে তা বলতে বিশেষজ্ঞ হতে হয়না বলাই বাহুল্য।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...