সোমবার, ২৯ জুন ২০২৬

লোডশেডিংয়ে নাকাল অবস্থা!

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো জানা যায়নি এর  প্রকৃত কারণ। আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের পর থেকে গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে গেছে। এতে করে উৎপাদন খাত সহ বিদ্যুৎ নির্ভর সকল প্রতিষ্ঠান, শিক্ষা,সেবা খাতসহ সংশ্লিষ্ট সেক্টরে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ গঠিত তদন্ত কমিটি বলছে, ২০১৪ সালের গ্রিড বিপর্যয়ের সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং তার আলোকে ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিতের বিষয়ে পদক্ষেপগুলোর বিষয়ে অনুসন্ধান চলছে।

গ্রিড বিপর্যয়ের সম্ভাব্য কারণ খুঁজে বের করতে বিদ্যুৎ বিভাগ গঠিত কমিটি শনিবার প্রথম বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, ভবিষ্যতে যেনো এমন বিপর্যয় আর না হয়, সেজন্য তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।

গত ৪ অক্টোবর দুপুর ২টা ০৪ মিনিট থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারাদেশে ব্ল্যাকআউট সৃষ্টি হয়। এরপর থেকেই সারা দেশে শুরু হয়েছে বিদ্যুতের আসা-যাওয়া। বিদ্যুতের লোড ব্যবস্থাপনা এবং গ্রিডের ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম থাকায় ৯৫৪ মেগাওয়াট ঘাটতি মেটাতে লোডশেড করতে হয়েছে।

বাংলাদেশের জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ১ নভেম্বর। সে সময় সারাদেশ ১৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...