শুক্রবার, ২৬ জুন ২০২৬

আড়াই হাজারে কিশোরীকে অপহরণের পর মাসব্যাপী পাশবিকতা চালানোর মূল হোতা সজিব গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

গত মাস তথা সেপ্টেম্বরের ছয় তারিখে অপহৃত হয়ে ঠিক একমাস পর সুযোগের সৃষ্টি হয়।আর সেই সুযোগ কাজে লাগিয়েই বাসায় ফিরে আসে চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী।নিজের পরিবারকে জানায়,গত একমাস ধরে গা শিউরে ওঠা পৈশাচিকতার শিকার হতে হয়েছে তাঁকে।অমানবিক এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলার বাজবি গ্রামের বাসিন্দা মাসুদের একমাত্র মেয়ের সাথে।মেয়েটিকে ঐ একমাস ঢাকার বিভিন্ন জায়গায় রেখে কোনদিন তিনজন,কোনদিন চারজন তাঁর উপর পাশবিকতা চালায় বলে জানিয়েছেন আড়াইহাজার থানা পুলিশ।

গত ৬ই অক্টোবর সুযোগ পেয়ে পালিয়ে এসে এসব জানাবার পরপরই ধর্ষণের শিকার কিশোরীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।মামলার এজাহারে বাদী জানান,ধর্ষণের শিকার কিশোরী দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।স্কুলে যাতায়াতের সময় মাজহারুল ইসলাম সজিব (২০)নামে এক যুবক তাঁকে উত্যক্ত ও প্রেম নিবেদন করতো গত কয়েক মাস ধরে।কিন্তু মেয়েটি সবসময় তা প্রত্যাখান করে এসেছে।

প্রতিদিনের মতো গত ৬ই সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ঐ ছাত্রী বাসায় ফেরার পথে আগে থেকে রাস্তায় সিএনজি নিয়ে থাকা সজীব তাঁকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।তারপর থেকে ঢাকার বিভিন্ন স্থানে কিশোরীকে আটকে রেখে মাসব্যাপী তাঁকে ধর্ষন ও পাশবিকতা চালায় সজীব সহ কয়েকজন।

অবশেষে গত ৬ তারিখ কৌশলে সে পালিয়ে বাসায় ফিরে সব জানায়।পরে কিশোরীর মামা বাদী হয়ে মাজহারুল ইসলাম সজীবের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিন চার জনকে আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামীদের ধরতে অভিযানে নামে।গতকাল ৭ই অক্টোবর শুক্রবার নরসিংদি মাধবদীর চৌদ্দপাইক গ্রাম থেকে মামলার প্রধান আসামী ঐ গ্রামেরই গোলজার হোসেনের ছেলে সজীবকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহনের সাথে সাথেই প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।আরও কয়েকজন সহযোগী আসামী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...